পরিবহন ভাড়া
তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের দাম বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মতে, জ্বালানির দাম বাড়ায় যাতায়াত, পণ্য ও যাত্রী পরিবহন এবং শিল্প উৎপাদনের ব্যয় বাড়বে, যার প্রভাব পড়বে পরিবহন ভাড়া ও পণ্যের দামে।